নেশার টাকার জন্য মাকে ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; ছেলে আটক#সংবাদ শৈলীনেশার টাকার জন্য মাকে ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; ছেলে আটক#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নেশার টাকা

নেশার টাকার জন্য মাকে ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; ছেলে আটক#সংবাদ শৈলী
নেশার টাকার জন্য মাকে ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; ছেলে আটক#সংবাদ শৈলী

না পেয়ে নিজের মায়ের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ছুরিকাঘাতে গুরুতর আহত ওই মা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিমপাড়া মহল্লায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজন নামের ওই যুবক নেশার জন্য তার মা সাজেদা বেগমের কাছে ৫০০ টাকা দাবি করে। কিন্তু মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষোভে ফেটে পড়ে সে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মায়ের পেটে আঘাত করে। এতে তিনি গুরুতরভাবে আহত হন এবং তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।

আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার  সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত রাজনকে আটক করেছে পুলিশ। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *