নাটোরের গুরুদাসপুরে একটি বসতবাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনায় মা আতিয়া বেগম ও শিশু কন্যা রওজার মৃত্যু হয়েছে। এ সময় মর্জিনা বেগম নামে আরো একজন জন দগ্ধ হয়েছে। সোমবার ভোর পৌনে ৪টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আহত মর্জিনা বেগমকে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকে
গুরুদাসপুরে অগ্নিদগ্ধ হয়ে মা মেয়ের মৃত্যু, দাদি অগ্নিদগ্ধ #সংবাদ শৈলী
ল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
ফায়ার সার্ভিস এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ ভোর পৌনে চারটার দিকে ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের মোন্তার হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন মুহূর্তে মধ্যে সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগেই মোন্তার আলীর ছেলের বউ আতিয়া বেগম ও আতিয়া বেগমের এক বছর বয়সী শিশু কন্যা রওজা ঘটনাস্থলে মারা যায়। এ সময় মোন্তার আলীর স্ত্রী মর্জিনা বেগম গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় মোন্তার হোসেনের ও তার ছেলে মিন্টুর ৪ টি ঘর, আসবাবপত্র, পার্শ্ববর্তী ১ টি মুদিদোকান এবং ১০/ ১২ টি ছাগল দগ্ধ হয়ে মারা যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান ১০-১২ লাখ টাকা বলে অনুমান করা হয়েছে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস সদস্যদের ধারনা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।