স্টাফ রিপোর্টার

সিংড়ায় মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে মেরে হাত ভেঙ্গে দিয়েছে বখাটেরা ,মামলা#সংবাদ শৈলী
সিংড়ায় মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে মেরে হাত ভেঙ্গে দিয়েছে বখাটেরা ,মামলা#সংবাদ শৈলী

নাটোরের সিংড়ায় মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকেমারপিট করে হাত ভেঙ্গে দিয়েছে বখাটেরা। এ ঘটনায় সোমবারবিকেলে সিংড়া থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।আহত ফটিক সর্দার বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালেচিকিৎসাধিন আছেন।
মামলা সুত্রে জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের ফটিক সর্দারের মেয়ে সেতু খাতুনকে পাশ্ববর্তী লাক্ষীকুড়ি এলাকার ইমান আলী দীর্ঘদিন ধরেই রাস্তাঘাটেইভটিজিং করাসহ বিভিন্ন কু প্রস্তাব দিতো। বিষয়টি জেনে ফটিক
সর্দার তার মেয়েকে বিরক্ত না করতে ইমান আলীকে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে ইমান আলী তার কয়েকেজন সহযোগী নিয়ে রবিবার সন্ধ্যায় ফটিক সর্দারের উপর দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে ফটিক সর্দার রক্তাক্ত জখম হওয়া সহ তার ডান হাত ভেঙ্গে যায়। এসময় ফটিক সর্দারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে ফটিক সর্দারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজহাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইমান আলী ও তার সহযোগিরা পলাতক রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ইমান আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও পলাতক থাকায় তার বক্ত্য নেওয়া যায়নি।
সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদিয়া সুলতানা জানান, ফটিক আলীর শরীরে বেশ কিছু আঘাত রয়েছে। তার ডান হাত ভেঙ্গে গেছে।আহতকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ফটিক সরদার চিকিৎসাধীন রয়েছেন । এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *