স্টাফ রিপোর্টার

সিংড়ায়  এনসিপির নির্বাচনী পদযাত্রায সমাবেশে মঞ্চে  হাতাহাতি
সিংড়ায়  এনসিপির নির্বাচনী পদযাত্রায সমাবেশে মঞ্চে  হাতাহাতি

নাটোর-৩ (সিংড়া) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের এনসিপি প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় সমাবেশ মঞ্চে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমাবেশস্থলে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)বেলা সাড়ে  ১১টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির তিনজন সদস্যের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আগমনের আগে এই ঘটনা ঘটে।
জানা যায়, নির্বাচনী পদযাত্রার নির্ধারিত সময় ছিল সকাল ১০টা। তবে প্রধান অতিথি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্ধারিত সময়ে না পৌঁছানোয় তপ্ত রোদের মধ্যে সাধারণ অংশগ্রহণকারীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ সময় ১১ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য চলাকালে জাতীয় ছাত্রশক্তির কয়েকজন সদস্য মঞ্চে উঠলে নিচে অবস্থানরত কয়জন সদস্য হট্টগোল শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মঞ্চে উপস্থিত সিনিয়র নেতারা ও আয়োজকরা মাইকে সকলকে শান্ত থাকার আহ্বান জানান। পরে ছাত্রশক্তির নেতাকর্মীরা শান্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মঞ্চে ওঠেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *