স্টাফ রিপোর্টার

বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন , শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া সবচেয়ে মেয়েদের বেশী সম্মানী করছেন। তিনি মেয়েদের কে চাকরি দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। ছেলেদের পাশাপাশি মেয়েদের উনি সম্মানিত করেছিলেন। তিনি আজ মঙ্গলবার নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের গোকুলনগর পানমোকামে নির্বাচনী প্রচারনায় তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল ,স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, হালসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম খলিল সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
