স্টাফ রিপোর্টার

লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০#সংবাদ শৈলী
লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০#সংবাদ শৈলী

নাটোরের লালপুরে নির্বাচনোত্তর সহিংসতায় বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকেরা বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুলের দুই কর্মীকে মারধর করেন। পরে খবর পেয়ে বিএনপির সমর্থকেরা ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আটজন টিপু সমর্থক আহত হয় । দুজনকে অবরুদ্ধ করে রাখা হয়।
আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *