প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফারজানা শারমিন পুতুল#সংবাদ শৈলী
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফারজানা শারমিন পুতুল#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথ গ্রহণের পর তাকে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

ফারজানা শারমিন পুতুল উত্তরাঞ্চলের দুই বিভাগ রাজশাহী ও রংপুরের ১৬ জেলার ৭২টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ফারজানা শারমিন পুতুল পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী। বর্তমানে তিনি বিএনপির চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী, মানবাধিকারবিষয়ক কমিটির সদস্য এবং দলের মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি প্রয়াত বিএনপি নেতা ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে। ফজলুর রহমান পটল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন এবং এই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০১৬ সালে ফজলুর রহমান পটলের মৃত্যু হয়। বাবার মৃত্যুর পরে রাজনীতিতে সক্রিয় হন পুতুল।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *