বাগাতিপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাস জেল#সংবাদ শৈলীবাগাতিপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাস জেল#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

বাগাতিপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাস জেল#সংবাদ শৈলী
বাগাতিপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাস জেল#সংবাদ শৈলী

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর মাঠে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিনের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দেবনগর মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফসলি জমি থেকে মাটি কাটার সময় অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়। সঙ্গে মাটি কাটায় ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) জব্দ করা হয়। সাজাপ্রাপ্ত আসামি নাটোর সদর উপজেলার জংলী এলাকার মেহের আলীর ছেলে মো. সোহেল রানা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন জানান, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *