স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়বাদী তরুণ দল নাটোর জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নাটোর জেলা বিএনপি কার্যালয়ে শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন। জাতীয়তাবাদী তরুণ দল নাটোর জেলা শিখার আহবায়ক এস এম আব্দুল রউফ টুটুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নাটোর জেলা শাখার আহ্বায়ক এবং নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নাটোর জেলা শাখার সদস্য সচিব আসাদুর রহমান আসাদ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজ রহমান শাহীন
সাইফুল ইসলাম আফতাব প্রমুখ।
এসময় উপস্থিত জাতীয়তাবাদী তরুণ দলের নেতাকর্মীদের এসময় উপস্থিত নেতা কর্মিদের ফুলের তোরা ও ক্রেস্ট দিয়ে বরণ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

