স্টাফ রিপোর্টার

বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সকল শ্রেণীর মানুষ ,সাংবাদিক, আইনজীবী , ডাক্তার, শ্রমিক , কৃষক এমন কোন পেশার মানুষ নাই যারা আজকে রাস্তায় নামেনি। কারণ এবারের ভোট মানুষের বাঁচা ,মরার প্রশ্ন। একটি রাজনৈতিক দলকে নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন। বিশেষ করে হিন্দু মসুলমান সকল শ্রেণীর মানুষ মনে করে যদি ওই রাজনৈতিক দল ক্ষমতায় যায় তাহলে সকলের জীবন বিপন্ন হওয়ার সম্ভবনা আছে। বাংলাদেশর স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রতে রক্ষা করতে পারবে একমাত্র দল বিএনপি। তিনি দলসত নির্বিশেষে ধানের শীষকে ভোট দিয়ে নির্বাচনে বিয়ী করার আহবান জানান। শুক্রবার দুপুরে নাটোর শহরের আলাইপুর উপ শহর মাঠে নাটোর সদর ও নলডাঙ্গা আসনের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রিক্সা ভ্যান , অটো ও সিএনজি চালকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল,নাসিম উদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম,জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,সাবেক পৌর মেয়র শেখ এমদাদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম,সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন
সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
