সংবাদশৈলীনাটোরে সিংড়ায় দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
নাটোরের সিংড়ায় উপজেলায় একটি মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, কাঁচামাল উদ্ধারসহ আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার দিবাগত রাত ১টার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল্লাহ ঈশ্বরদী উপজেলার রুপপুর গ্রামের বকুলের ছেলে। সিংড়া থানার অফিসার ইনচার্জ আ. স. ম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করেন।

ওসি আব্দুন নূর জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বামিহাল বাজারে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এসময় একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে দেশীয় অস্ত্র, অস্ত্র তৈরীর কাঁচামালসহ আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। পরে তাকে সিংড়া থানায় সোপর্দ করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *