নাটোরে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম চারটি হোটেল এবং রেস্টুরেন্টে ও মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। বুধবার বিকেলে নাটোর শহরের নিচে বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আসমা শাহীনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম নাটোর শহরের নিচে বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় তারা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির অভিযোগের শিলা হোটেল এন্ড রেস্টুরেন্টের বিশ হাজার টাকা কুন্ডু মিষ্টান্ন ভান্ডারের ৫ হাজার টাকা ঘোষ মিষ্টি বাড়ির ১০ হাজার টাকা এবং ঘোষ মিষ্টান্ন ভান্ডারের ১৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান শেষে জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীন বলেন, ব্রাহ্মণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।