স্টাফ রিপোর্টার

নাটোরের গুরুদাসপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় পৃথক ঘটনায় ৩ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
জানাগেছে,উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ওয়ার্ড জামায়াতের সভাপতি রাজেদুল ইসলাম বিন্যাবাড়ি বাজারে অপর কর্মী ওমর ফারুকের ওয়ার্কসপে বসে ছিলেন। শনিবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে বিএনপিকর্মী মামুন,আয়নাল,ইসলাম,নয়ন,মোনায়েমে
এ ঘটনায় রাজেদুলের পায়ে ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। অপরদিকে ওমর ফারুকের মাথায় ও হাতে আঘাত রয়েছে।
আরেক ঘটনা একই ইউনিয়নের দক্ষিন নারিবাড়ী গ্রামে। ওই গ্রামের আনছার আলীর ছেলে জামায়াতকর্মী সাইদুল ইসলাম বেলা ২ টার দিকে জাদুর মোড়ে চায়ের দোকানে হামলার শিকার হন। হামলাকারী তারেক,ইয়াকুব,ও কদম আলী একই গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে আহত সাইদুলের ছেলে শাহিন আলম বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন।
আহত সাইদুল জানান,তিনি দৈনিক হাজিরায় মাইকসহ ভ্যান গাড়িতে জামায়াত প্রার্থীর প্রচারনা চালিয়েছিলেন। এ অপরাধে তাকে মারধোর করা হয়েছে।
উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিম জানান,নির্বাচন পরবর্তী এমন ঘটনা দুঃখজনক। তিনি এসব হামলা বন্ধে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ ও তার নেতা-কর্মীদের অনুরোধ জানিয়েছেন।
নির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতা,কর্মী,সমর্থকদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। কেউ নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান সরকার জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। তদন্তকরে অভিযুক্তদের আইনের আওতায় নেয়া হবে।# ে
