স্টাফ রিপোর্টার

নাটোরমহিলা ও শিশু শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন , প্রথমে আমরা হত দরিদ্র ,দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষের মধ্যে ফ্যামেলি কার্ড বিতরণ শুরু করব। ঈদের আগেই ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক ভাবে ্এই কর্মসূচীর উদ্বোধন করবেন। তিনি বলেন, প্রথম ৪ মাস কার্ড প্রতি ১০ হাজার টাকা করে পাবে। কোন মাধ্যমে টাকা পাবে সেটা আমরা সংগ্রহ করে নিব। তিনি বলেন, আস্তে আস্তে এই কর্মসূচী সম্প্রসারণ করা হবে। মধ্যবিত্ত বা যারা যারা ফ্যামেলি কার্ড নিবেন না তাদের অন্য কোনভাবে আমরা একুমেটেডে করার চেষ্টা করব। তিনি বলেন পর্যায় ক্রমে সকল পরিবারকে এই কর্মসূচীর আওতায় আনা হবে। তবে এটা নির্ভরকরবে আমাদের অর্থনৈতিক অবস্থার উপর
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিগত সময়গুলোতে দেখেছি, আমাদের যে কার্ডগুলো আছে, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, কৃষি, গর্ভবতী ভাতা কার্ড আছে এই সব কার্ড ডিস্ট্রিবিউশন লেভেলে গিয়ে অনেক ধরনের দুর্নীতি হয়েছে। যাদের মাধ্যমে এই কার্ডগুলো ডিস্ট্রিবিউশন হতো তারা অনেক সময় সুবিধাভোগীদের কাছ থেকে টাকা চাইতো। এই বিষয়গুলো বন্ধ করার জন্য আমরা পর্যায়ক্রমে ইন্টিগ্রেটেড সিস্টেমে আগাব।।যেন সব কার্ড নিয়ে একটি কার্ড করা যায়।’
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন প্রথমে ১৪টি ইউনিট দিয়ে এই কার্যক্রম শুরু করছি। সকল নিয়ম মেনে স্বচ্ছতার সাথে এই কার্যক্রম পরিচালিত হবে। কোনরুপ অনিয়ম আমরা বরদাস্ত করবনা। এমনকি দেশের আইন শৃংখলা উন্নয়নে প্রশাসনকে নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। তিনি মন্ত্রী হওয়ার পরে এই প্রথম শনিবার ঢাকা থেকে তার নিজ জেলা সড়ক পথে নাটোরে পৌঁছেন । বেলা ১১টায় নাটোর সার্কিট হাউজে জেলা আইন শৃংখলা বাহিনী এবং সরকারী কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে এসব কথা বলেন। এসময় জেলা প্রশাসক আসমা শাহীন , পুলিশ সুপার আব্দুল ওয়াহাব সহ জেলা বিএনপির নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে লালপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে গৌরীপুর বাজারে প্রতিমন্ত্রীকে গণ সংবধর্:না দেওয়া হয়। সংবধর্:না শেষে তিনি নেতা কর্মিদের সাথে নিয়ে বাবা ফজলুর রহমান পটলের কবর জিয়ারত করেন।
