সৌদি-কাতারে বোমা হামলার চেষ্টায় মোসাদ এজেন্ট গ্রেফতার, মার্কিন সাংবাদিকের দাবিসৌদি-কাতারে বোমা হামলার চেষ্টায় মোসাদ এজেন্ট গ্রেফতার, মার্কিন সাংবাদিকের দাবি

 

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি-কাতারে বোমা হামলার চেষ্টায় মোসাদ এজেন্ট গ্রেফতার, মার্কিন সাংবাদিকের দাবি
সৌদি-কাতারে বোমা হামলার চেষ্টায় মোসাদ এজেন্ট গ্রেফতার, মার্কিন সাংবাদিকের দাবি

সৌদি আরব ও কাতার তাদের ভূখণ্ডে বোমা হামলার পরিকল্পনা করা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টদের গ্রেফতার করেছে বলে দাবি করেছেন মার্কিন রাজনৈতিক ভাষ্যকার ও সাংবাদিক টাকার কার্লসন।

সোমবার (২ মার্চ) নিজের অনুষ্ঠানে তিনি প্রশ্ন তোলেন, ‘যেসব উপসাগরীয় দেশ ইরানের হামলার শিকার, সেখানে ইসরায়েল কেন বোমা হামলার পরিকল্পনা করবে? তারা কি একই পক্ষে নয়?’

বিজ্ঞাপন

কার্লসনের অভিযোগ, ইসরায়েল ইরানকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন ও কুয়েতসহ বিভিন্ন আরব দেশেও অস্থিতিশীলতা ছড়াতে চায়। তিনি আরও দাবি করেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের মধ্যে ইচ্ছা করে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

সৌদি আরব, কাতার বা ইসরায়েলের পক্ষ থেকে তার এই দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *