স্টাফ রিপোর্টার

লালপুরে  বিএনপির ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘ র্ষ , বিএনপির নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, আটক ১#সংবাদ শৈলী
লালপুরে  বিএনপির ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘ র্ষ , বিএনপির নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, আটক ১#সংবাদ শৈলী
নাটোর-১ আসনের লালপুরে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থক  এবং বিএনপির বহিস্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনা কয়েকজন আহত হওয়াসহ বিএনপি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়। এ সময় বিএনপি প্রার্থীর সমর্থকরা একজনকে ধরে পুলিশের সপর্য করে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় আজ রাত সাড়ে আটটার  দিকে বিএনপির বহিস্কৃত  নেতা স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা আরবাব ইউনিয়নের কচুয়া এলাকায় মিছিল বের করে। মিছিলটি কচুয়া বাজারে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুলের নির্বাচনে ক্যাম্প অতিক্রম করার সময় টিপু সমর্থকদের গালাগাল করা হয়। এ সময় তর্কাতর্কি থেকে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের সময় শাহিন ও রুবেল নামে দুজন আহত। এ সময় পুতুলের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে টিপু সমর্থকেরা। একপর্যায়ে পুতুল সমর্থকরা খলিলুর রহমান নামে একজন টিপু সমর্থককে ধরে রাখে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং খলিলকে আটক করে লালপুর থানায় নিয়ে আসে।  অপরদিকে আহত শাহিনুর ও রুবেল কে লালপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
এ বিষয়ে লালপুর থানার ওসি মুজিবুর রহমান বলেন , সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। আটক খুল্লুর কে নিরাপত্তায় হেফাজতে রাখা হয়েছে।  তবে ঘটনায় প্রার্থীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা কেউ ফোন ধরেন নি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *