বিড়াল আনতে গিয়ে তিন তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু#সংবাদ শৈলীবিড়াল আনতে গিয়ে তিন তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

বিড়াল আনতে গিয়ে তিন তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু#সংবাদ শৈলী
বিড়াল আনতে গিয়ে তিন তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু#সংবাদ শৈলীঝ

ঘুম থেকে উঠে প্রিয় বিড়ালটি ঘরের ভিতর দেখতে না পেয়ে ছাদে উঠে যায় বন্যা কস্তা (৩৬)। বিড়ালটি যেনো নীচে না পড়ে যায় তাই নিজেই ঝুঁকি নিয়ে বিড়াল আনতে গিয়ে পা পিছলে তিনতলার ছাদ থেকে নিজেই নীচে পড়ে যায় সে। অতঃপর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার শাহজাদপুর এলাকায় নিজ ভাড়া বাসার ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় বন্যা কস্তা নামে এই তরুণীর। সে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের আদগ্রামের সুশান্ত কস্তার মেয়ে ও একই ইউনিয়নের বোর্ণী টুনিপাড়ার শোভন পালমার স্ত্রী।
বন্যা কস্তার ফুফু লাভলী কস্তা জানান, ঢাকার শাহজাদপুরে বন্যা কস্তা তার স্বামীসহ একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। তারা নিঃসন্তান দম্পত্তি এবং তিনতলাতেই থাকতেন। ভোরে ঘরের ভিতর পোষা বিড়ালটি দেখতে না পেয়ে ছাদে যায় খুঁজতে। সেখানে বিড়ালটি ঝুঁকিপূর্ণ স্থানে দেখতে পেয়ে তাকে হাত দিয়ে নামাতে গেলে পা পিছলে নীচে পড়ে যায় এবং গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুল ছালাম জানান, ঢাকায় বন্যা কস্তার দুর্ঘটনাজনিত মৃত্যুর সংবাদটি শুনেছি। যথাযথ আইনগত প্রক্রিয়া শেষ করে তাকে বড়াইগ্রামের নিজ বাড়িতে আনা হবে ও স্থানীয় খ্রিস্টান কবরাস্থানে সমাহিত করা হবে।
#

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *