স্টাফ রিপোর্টার

বাগাতিপাড়ায় জামায়াতে ইসলামীর মহিলা  কর্মিদের মিছিল ও পথসভা #সংবাদ শৈলী
বাগাতিপাড়ায় জামায়াতে ইসলামীর মহিলা  কর্মিদের মিছিল ও পথসভা #সংবাদ শৈলী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগাতিপাড়া উপজেলা মহিলা কর্মিদের মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি ইশরাত জাহান বেবীর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলটি বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালঞ্চি রেলগেটে গিয়ে শেষ হয়। এ সময় ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বাগাতিপাড়া মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য শামসুন্নাহার আয়শার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি ইশরাত জাহান বেবী। এছাড়াও বক্তব্য দেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের সহধর্মিণী ফাতেমা খানম এবং বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার।

বক্তারা বলেন, দেশের নারী সমাজ এখন আর পিছিয়ে নেই; ন্যায়বিচার, সুশাসন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় নারীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ন্যায়ভিত্তিক ও আদর্শ সমাজ গঠনে নারীদের সচেতন অংশগ্রহণ সময়ের দাবি বলেও তারা উল্লেখ করেন।

এ সময় আসন্ন জাতীয় নির্বাচনে সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নিয়ে ভোটের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য মহিলা কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

প্রায় তিন সহস্রাধিক মহিলা কর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ মিছিল ও পথসভা এলাকায় ব্যাপক সাড়া ফেলে। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে কর্মসূচির সমাপ্তি ঘটে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *