বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত, আহত ২#সংবাদ শৈলীবড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত, আহত ২#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত, আহত ২#সংবাদ শৈলী
বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত, আহত ২#সংবাদ শৈলী

নাটোরের বড়াইগ্রামে পন্যবাহী দু’টি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অপর দুইজন। শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, পন্য বোঝায় দু’টি ট্রাক অভার ট্রেকিং করতে গিয়ে পাবনাগামী ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২০-৫৭৯৭) কে পেছন থেকে স্ব-জোরে ধাক্কা দেয় খুলনাগামী অপর  ট্রাক (যশোর-ন-১১-১২২৮)। এতে খুলনাগামী ট্রাকের হেলপার জামাল সরদার (৪০) ঘটনাস্থলেই নিহত হয়। সে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন নুরুল্লাপুর গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে। এসময় ট্রাকের চালকসহ দুইজন আহত হয়।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে, নিহতের স্বজনরা তাকে সনাক্ত করলে, মরদেহ পরিবারের হাতে হস্তান্তর করা হবে। গাড়ি দু’টি জব্দ করা হয়েছে, আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *