নাটোরের চারটি আসনের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী প্রেরণনাটোরের চারটি আসনের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী প্রেরণ

স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারাদেশের ন্যয় নাটোরের চারটি আসনের ৫৬৬ টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে জেলার চারটি আসনের বিভিন্ন কেন্দ্রে ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্টরা। এরমধ্যে নাটোর সদর উপজেলা পরিষদ থেকে ১০৫ টি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী কেন্দ্র গুলোতে পাঠানো হয়। এসময় সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় এসব নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রগুলোতে পাঠানো হয়। এর আগে প্রতিটি কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তাসহ দায়িত্বপ্রাপ্ত আনসার ও পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করা হয়। নির্বাচনকালীন সব ধরণের সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারির নির্দেশ দেয়া হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নাটোরের ৭টি উপজেলার ৪টি আসনে প্রতিদ্বন্দিতা করছেন মোট ২৫ জন প্রার্থী। জেলায় মোট ১৫ লক্ষ ৪৭ হাজার ২০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ১ হাজার ৫০ জন সেনাবাহিনী, ১ হাজার ৩১৪ জন পুলিশ, ৪৯ জন র‌্যাব ও ৭ হাজার ৪৮৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন জানান, নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। যে কোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *