স্টাফ রিপোর্টার

নাটোরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে নাটোর শহরের একটি হোটেলের সামনে কুড়িগ্রাম থেকে ফরিদপুরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন-মোহাম্মদ লিটন আলী ও শরিফুল ইসলাম।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক খন্দকার নাজিমউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীবাহী বাসে তল্লাশী অভিযান চালানো হয়। এ সময় ২টি ব্যাগে সংরক্ষিত ৭ গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।তিনি জানান, আটককৃত দুইজন দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানের সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতুসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

