স্টাফ রিপোর্টার
নাটোরে বোতলে তেল না দেওয়ায় পাম্প কর্মচারীর উপর হামলা#সংবাদ শৈলী
বোতলে তেল না দেওয়ায় নাটোর পেট্রোলিয়াম এজেন্সি ফিলিং স্টেশনের কর্মচারি শানু রায়ের উপর দুবৃত্তের হামলার ঘটনা ঘটেছে।মঙ্গলবার রাত ৮টা ৯ মিনিটে নাটোর শহরের হাফরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। আহত শানুকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি নাটোর শহরের উত্তর চৌকিড়পাড় এলাকার পার্থ রায়ের ছেলে।
পেট্রোল পাম্পের মালিক মীর হাবিবুল ইসলাম বখতিয়ার জানান, বিকেলে এক যুবক প্লাস্টিকের বোতলে পাম্পে তেল নিতে গেলে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় তাকে ফিরিয়ে দেয় পাম্পের কর্মচারীরা। এরপর রাতে ওই যুবক কাঁপড়ের মধ্যে কাঠের বাটাম লুকিয়ে নিয়ে গিয়ে পাম্পের কর্মচারী শানুর উপর অতর্কিত হামলা করে প্রচন্ড মারধর করে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহত শানুকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়েছে।
নাটোর সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেছেন, সিসিটিভি দেখে হামলাকারীর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।