স্টাফ রিপোর্টার

নাটোরে বেসরকারি উন্নয়ন সংস্থা ফিলোনের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ ) বাগাতিপাড়া উপজেলার বড় বাঘা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে, ফিলোন পোল্টি এন্ড ফিশ ফিডস পিএলসি এর চেয়ারম্যান মুহাম্মাদ কামরুল ইসলাম এর সভাপত্বিতে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য দেন, কোম্পানির প্রতিষ্ঠাতা এস এম ফখরুল আলম। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম রেজা, সিনিয়র সাংবাদিক এসএম মঞ্জুরউল ইসলাম, তমালতলা কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ,স্থানীয় বিএনপি নেতা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হায়দার রশিদ সোনা।
মাহাতাব উদ্দিন,আব্দুল বাতেন, যুব নেতা তরিকুল ইসলাম তরু, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস এম নুরুজ্জামান প্রমূখ।
প্রতিষ্ঠানের চেয়াম্যান মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, প্রায় ১৪ বছর আগে এই ফিলোনের জন্ম নাটোরের বাগাতিপাড়া থেকে । আজ দেশ ব্যাপী এর ব্যাপকতা ২শ জন কর্মকর্তা এই প্রষিআঠানে চাকুরী করছে।
রমজান মাস মানুষের মধ্যে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিকতা জাগ্রত করার শিক্ষা দেয়। সেই চেতনা থেকেই ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস প্রতি বছর এলাকার মানুষ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি সমাজের কল্যাণমূলক কাজে আরও বেশি ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

