নাটোরে নিজ বাড়িতে দুর্বৃত্তের কুপিয়ে আহত মহরম আলীর হাসপাতালে মৃত্যু#সংবাদ শৈলীনাটোরে নিজ বাড়িতে দুর্বৃত্তের কুপিয়ে আহত মহরম আলীর হাসপাতালে মৃত্যু#সংবাদ শৈলী
স্টাফ রিপোর্টার
নাটোর সদরের হাশেমপুর এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত মহরম আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি হাশেমপুর এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মোহর আলী।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, ভোরের দিকে নিজ বাড়িতে অবস্থানকালে হঠাৎ মহরম আলীর আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় তারা দেখতে পান দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে গেছে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

নাটোরে নিজ বাড়িতে দুর্বৃত্তের কুপিয়ে আহত মহরম আলীর হাসপাতালে মৃত্যু#সংবাদ শৈলী

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কাফুরিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। তবে পূর্ব সত্যতা বা জমি-জমির বিরোধ নিয়ে এ ধরনের ঘটনা ঘটতে পারে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

rezaul karim Reza reza.channeli@gmail.com

3:13 PM (3 hours ago)

to Jago
নাটোরে নিজ বাড়িতে দুর্বৃত্তের কুপিয়ে আহত মহরম আলীর মৃত্যু
জেলা প্রতিনিধি , নাটোর
নাটোর সদরের হাশেমপুর এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত মহরম আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি হাশেমপুর এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মোহর আলী।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, ভোরের দিকে নিজ বাড়িতে অবস্থানকালে হঠাৎ মহরম আলীর আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় তারা দেখতে পান দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে গেছে।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কাফুরিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। তবে পূর্ব সত্যতা বা জমি-জমির বিরোধ নিয়ে এ ধরনের ঘটনা ঘটতে পারে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *