নাটোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত২#সংবাদ শৈলী
স্টাফ রিপোর্টার
নাটোর দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে এ সময় আহত হয়েছেন আরো দুইজন। শনিবার ১১ মার্চ রাত সাড়ে আটটার দিকে নাটোর রাজশাহী মহাসড়কের এক ডেলা শান্তি ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। নিহত নাঈম হোসেন নাটোর সদর উপজেলার নারায়ণ পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে ওই এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিন আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত তিনজনকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে নাইমকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে।দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। তবে ঘটনায় আনায় এখনো কোনো অভিযোগ করা হয়নি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *