নাটোরের সিংড়ায় পুলিশের সামনে সংঘর্ষ, আহত ৮#সংবাদ শৈলীNatore

স্টাফ রিপোর্টার

নাটোরের সিংড়ায় পূর্ব শত্রুতার জেরে পুলিশের সামনেই দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে সিংড়ার মাধা বাঁশবাড়িয়া এলাকায় এই ঘটনা বলে জানান, সিংড়া থানার ওসি
আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় দ্রুত জানা যায়নি।
স্থানীয় বরাতে সিংড়া ওসি এএসএম আব্দুন নূর বলেন, বাঁশবাড়িয়া এলাকার স্থানীয় সোলাইমান হোসেন লাবু ও সুজাউদ্দৌলা সূর্যের দীর্ঘ ১৫ বছরের ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে, একটা মামলাও আছে। সেই জেরে আজ সকালে দুই পক্ষের লোকজন কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে।
তিনি বলেন,আমি ঘটনাস্থলে যাচ্ছি। অভিযোগ পেলে আ১ইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, ওই পুলিশ কর্মকর্তা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *