স্টাফ রিপোর্টার

নাটোরের নলডাঙ্গা থেকে খোদেজা বেগম ৫০ নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার লক্ষিকোল টুলটুলি পাড়া গ্রামের তার নিজ বাড়ি থেকে পুলিশ এই মরদেহ উদ্ধার করে। ভিকটিম খোদেজা একই গ্রামের ঠাকুর লক্ষিকোল টুলটুলি পাড়ার জনৈক নুর আলম এর স্ত্রী।
মৃত খোদেজার বড় ভাই ইব্রাহীম খলিল ও পরিবারের দাবি খোদেজাকে হত্যা করা হয়েছে। এমনকি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
স্থানীয়দের দাবি তার গলায় কোমরে হাতে এবং কপালের পাশেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।
তবে এ অভিযোগ অস্বীকার করে খোদেজার স্বামী নূর আলম বলেন স্টোক জনিত কারণে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, এলাকাবাসীর খবরে পুলিশ লক্ষিকোল টুলটুলি পাড়া গ্রামে গিয়ে খোদেজা বেগমের মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত শেষে বলা যাবে।
