
স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদের হুইপ ও নাটোর দুই আসনের সংসদ সদস্যের বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার জলে বলেছেন, নাটোরের উন্নয়নের জন্য যা কিছু করা দরকার তার সবকিছুই তিনি করবেন। নাটোরের শিল্পায়নের জন্য গ্যাস সরবরাহের ব্যবস্থা করা সহ,নতুন নতুন শিল্প কারখানা স্থাপন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ইত্যাদির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এছাড়া স্বাস্থ্য শিক্ষা অবকাঠামোগত উন্নয়নের সার্বিক ব্যবস্থাপনার মাধ্যমে একটি আধুনিক নাটোর গড়ে তোলার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাবেন। হুইপ দুলু বলেন, নাটোরে কোন প্রকার সন্ত্রাসী দুর্নীতি জমি দখল পুকুর দখল এবং অনিয়ম সহ্য করা হবে।তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের ১৭ বছর এবং ৫ই আগস্ট এর পর থেকে নির্বাচন পর্যন্ত যে সকল অনিয়ম ,দখল এবং সন্ত্রাসী কর্মকান্ড ঘটেছে তার মধ্য দিয়ে আমার কাছে প্রতিমান হয়েছে হয়েছে, হয়তো অনেকেই এ ধরনের অনিময়ের সঙ্গে জড়িত ছিলেন। যার কারণে নির্বাচনেও তার প্রভাব পড়েছে। আমি আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সকল প্রকার অন্যায় দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাদের বিরুদ্ধে আপনাদের কঠোর অবস্থান নিতে হবে। সন্ত্রাসীরা যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি সোমবার সকালে নাটোর জেলা প্রশাসন এবং জেলা আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সাথে জেলা প্রশাসকের সম্মেলন পক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মো. শাহজাহান, নাটোরে অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলমসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হুইপ হওয়ার পরে পরে এই প্রথমে নাটোরে আসেন। তাঁর গাড়ি বহর নাটোর সার্কিট হাউস আসলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি মতবিনিময় সময় বক্তব্য রাখেন।
